হোম > সারা দেশ > রাজশাহী

চালককে মারধর, নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁর সাথে দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। বাসের এক চালককে মারধরের ঘটনায় বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার সকাল ৯টার পর থেকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় বাস চলাচল বন্ধ করে দেয়া হয়।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস রাত দেড়টার দিকে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। যাত্রীদের নামিয়ে বাস ঘুরানোর সময় কোনো কারণ ছাড়াই চালককে মারধর করে চায়ের দোকানে বসে থাকা কয়েকজন যুবক। পরবর্তীতে বাসটি একতা পরিবহনের নিজস্ব কাউন্টারের সামনে রাখলে কাউন্টার ভাংচুর করা হয়।

সরেজমিনে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় গাইবান্ধা যাওয়ার জন্য কাউন্টারের সামনে যাত্রী হাবিবুর রহমান বলেন, ঈদের করতে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়ে এখানে এসে দেখছি বাস বন্ধ। নওগাঁতে মাঝেমাঝেই শ্রমিকরা এমন কর্মসূচি দিয়ে আমাদের ভোগান্তিতে ফেলে।

আরেক যাত্রী মুনিরা আক্তার বলেন, জরুরি কাজে ঢাকায় যেতে হবে কিন্তু কাউন্টারে এসে শুনছি বাস চলবে না। সময়মতো পৌঁছানো দরকার ছিলো, এখন কীভাবে যাব বুঝতে পারছি না।

জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, একতা বাস কাউন্টারের স্টাফদেরকে কে বা কারা মারধর করেছে শুনেছি। এই ঘটনাকে কেন্দ্র করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে প্রকৃত ঘটনা না জেনে বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না।

সদর মডেল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাস চলাচল স্বাভাবিক করতে সকল পক্ষকে সঙ্গে নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছে। আশা করছি অচিরেই সমসাটির সমাধান হয়ে যাবে।

জেডএম

চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকাকে পিটিয়ে হত্যা, আটক ২

সিরাজগঞ্জে সেই প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড

পিস্তল-গুলিসহ ঈশ্বরদীর যুবদল নেতা গ্রেপ্তার

নওগাঁ বিশ্ববদ্যালয়ের অবকাঠামো নিয়ে মতবিনিময় সভা

‘ইছামতি উদ্ধার’ প্রকল্পে কাটছাঁট, বাস্তবায়ন নিয়ে সংশয়

লালপুরে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার

ড্রাইভিং সিটে হেলপার, লালপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

তেল মিশিয়ে দুধের ফ্যাট বৃদ্ধি, ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড

বগুড়ায় চাচাতো ভাইয়ের হাতে ২ সহোদর খুন

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে গভীর রাতে গণডাকাতি