হোম > সারা দেশ > রাজশাহী

আত্মনির্ভরশীলতা গড়তে ভূমিকা রাখছে গার্ল গাইডস

রাজশাহীতে ২৪তম আঞ্চলিক পরিষদ অধিবেশন

রাজশাহী অফিস

ছবি: আমার দেশ

নারী ও কিশোরীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ এবং দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে মেয়েদের দক্ষ, আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে সংগঠনটি। এ কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ২৪তম আঞ্চলিক পরিষদ অধিবেশন-২০২৬।

৬ নভেম্বর সকাল ১০টায় রাজশাহী গাইড হাউসে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন রাজশাহী অঞ্চলের আয়োজনে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের গ্রেড-১ কর্মকর্তা কাজী জেবুন্নেছা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) আক্তার জাহান সাথী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কমিশনার সিরাজুম মুনিরা, রাজশাহী গাইড জেলা কমিশনার সাবরীনা শারমিন বনি।

অনুষ্ঠানটি দুই পর্বে সাজানো হয়। প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠান এবং দ্বিতীয় পর্বে অধিবেশনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী অঞ্চলের আটটি জেলা থেকে গাইডার, কমিশনার, সদস্য, ট্রেইনার ও অফিস স্টাফসহ প্রায় ৪০০ জন অংশগ্রহণ করেন।

গার্ল গাইডস মূলত মেয়েদের ব্যক্তিগত দক্ষতা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়িত্ববোধ বিকাশের একটি স্বেচ্ছাসেবী আন্দোলন। এর কার্যক্রমের মাধ্যমে কিশোরী ও তরুণীরা দলগতভাবে কাজ করা, সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা মোকাবিলা, আত্মনির্ভরশীলতা এবং মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা পায়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য সচেতনতা, দুর্যোগ মোকাবিলা, সমাজসেবা ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি হয়।

বিশেষ করে বর্তমান সময়ে মেয়েদের শিক্ষা ও কর্মক্ষেত্রে এগিয়ে নেওয়ার পাশাপাশি আত্মবিশ্বাসী ও নেতৃত্বদানে সক্ষম করে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে গার্ল গাইডসের প্রশিক্ষণ ও সহশিক্ষামূলক কার্যক্রম কার্যকর ভূমিকা রাখতে পারে। একজন গাইড শুধু নিজের উন্নয়ন নয়, পরিবার, সমাজ ও দেশের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের মানসিকতা নিয়েও বেড়ে ওঠে।

আঞ্চলিক পরিষদ অধিবেশনে সংগঠনের কার্যক্রম, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও মতবিনিময়ের সুযোগ তৈরি হয়। এ ধরনের অধিবেশন তৃণমূল পর্যায়ের গাইডিং কার্যক্রমকে আরও সুসংগঠিত করার পাশাপাশি বিভিন্ন জেলার সদস্যদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

এমএইচ

ধুনটে বিএনপির এমপির গাড়িতে হামলা, আ.লীগ নেতা গ্রেপ্তার

পদ্মা সেতু হয়ে প্রথমবার রূপপুরে এলো ইউরেনিয়াম

সাফল্য দেখার আগেই সন্তানসহ চলে গেলেন সুমাইয়া

বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

সিরাজগঞ্জে মাদক মামলায় নারীসহ দুুুুুইজনের যাবজ্জীবন

সোনামসজিদ স্থলবন্দরে ৩য় দিনের কর্মবিরতি, আটকে আছে ৪৫০ ট্রাক

নাটোরে সার বিতরণ নিয়ে দফায় দফায় সংঘর্ষ

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির পিতার ইন্তেকাল, জানাজা কাল

সার ডিলার নিয়োগে অনিয়ম হলে তিন মাসের মধ্যে পুনর্বিবেচনা: কৃষিমন্ত্রী

জয়পুরহাটে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, বাসে আগুন