হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় পিনাকীর বাড়িতে গভীর রাতে আগুন দেয়ার চেষ্টা

স্টাফ রিপোর্টার, বগুড়া

রাজনৈতিক বিশ্লেষক ও ইউটিউবার ফ্রান্স প্রবাসী পিনাকী ভট্টাচার্যের বাড়িতে রাতের আঁধারে আগুন দেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বগুড়া শহরের জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন পিনাকীর বাড়িতে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার সময় এ ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ বিষয়ে পিনাকী ভট্টাচার্য তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বলেন, “আমার বগুড়ার বাসার সামনের দরজায় গতকাল রাত দুইটায় দুইজন মুখোশধারী আগুন লাগিয়ে দিয়ে যায়। আপনারাই বলুন আমার বাসায় বগুড়া শহরে আগুন লাগানোর দুঃসাহস কার হতে পারে? আওয়ামী লীগও এই দুঃসাহস করে নাই। বাসায় আমার বৃদ্ধা মা থাকেন। এই পিশাচদের সেই বোধটাও নাই। এরা করতে আসছে রাজনীতি। আমি বগুড়াবাসীর কাছে আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি। আর এই দুর্বৃত্তদের বগুড়ার মাটি থেকে উৎখাত করার আহ্বান জানাচ্ছি। দুর্বৃত্তরা ধরা পড়বেই। কারা করেছে এই কাজ, দেশবাসী জানতে পারবে। আমাকে কোনো হুমকিই থামাতে পারবে না। আমার বাড়ি ভস্মীভূত হয়ে গেলেও আমার কন্ঠস্বর থামবে না। ইনকিলাব জিন্দাবাদ।“

এ ঘটনার পর আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলমের নেতৃত্বে একদল পুলিশ সদস্য। আগুন লাগানোর চেষ্টা কে বা কারা করিয়েছে, কী উদ্দেশ্যে করিয়েছে তার রহস্য উদঘাটনের চেষ্টা করছেন বলে তিনি জানান।

এ বিষয়ে বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা আমার দেশকে বলেন, ঘটনাটি আমার জানা ছিল না। জানার সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। পুলিশ সদস্যরা তদন্ত করছেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

বানেশ্বরে ট্রাকের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু

তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করল ‘এসো গড়ি নতুন দেশ’

মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যে করায় শ্রী সুমন সরদার গ্রেপ্তার

সোনামসজিদে প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

বাগাতিপাড়ায় হিরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

রায়গঞ্জে মহাসড়কের সেতুর নিচ থেকে লাশ উদ্ধার

আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে হজ মুয়াল্লিমের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জে জলাবদ্ধতায় অনাবাদি ৮৩৩ হেক্টর জমি

পদ্মা নদী থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার