হোম > সারা দেশ > রাজশাহী

সোনামসজিদ স্থলবন্দরে ৩য় দিনের কর্মবিরতি, আটকে আছে ৪৫০ ট্রাক

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

কাস্টমস কর্মকর্তাদের অসদাচরণের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মচারীরা। এতে বন্দরে আটকা পড়েছে প্রায় ৪৫০টি ট্রাক।

আটকে পড়া ট্রাকগুলোর মধ্যে প্রায় ৪০০টিতেই পাথর রয়েছে। অন্য ট্রাকগুলোতে নারকেল, ভুসি ও শুঁটকিসহ বিভিন্ন ধরনের পণ্য রয়েছে।

পানামা সোনামসজিদ পোর্ট লিংক কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকালে ১০টি ট্রাক বন্দরে প্রবেশ করলেও জায়গার সংকটে এরপর নতুন করে ভারত থেকে কোনো ট্রাক প্রবেশ করানো সম্ভব হয়নি।

আন্দোলনকারীদের অভিযোগ, কাস্টমস কর্মকর্তারা বিনা কারণে কর্মচারীদের কার্ড আটকে রাখছেন, ফাইল জমা দেওয়ার পর নানা জটিলতা তৈরি করছেন এবং নতুন নতুন নিয়মের কথা বলে হয়রানি করছেন। এসব হয়রানি বন্ধ এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

তবে কাস্টমস কর্তৃপক্ষের দাবি, ফাইল আটকে রাখা বা নিয়মবহির্ভূতভাবে কাউকে হয়রানি করার কোনো অভিযোগের সত্যতা নেই। আলোচনার জন্য আন্দোলনকারীদের আহ্বান জানানো হলেও তারা সাড়া দেননি। সংকট নিরসনে বুধবার বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার আবারো সংগঠনটির কার্যালয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানেও সমাধান না এলে বন্দরের পণ্য পরিবহন কার্যক্রমে দীর্ঘস্থায়ী অচলাবস্থার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এমই

সিরাজগঞ্জে মাদক মামলায় নারীসহ দুুুুুইজনের যাবজ্জীবন

নাটোরে সার বিতরণ নিয়ে দফায় দফায় সংঘর্ষ

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির পিতার ইন্তেকাল, জানাজা কাল

সার ডিলার নিয়োগে অনিয়ম হলে তিন মাসের মধ্যে পুনর্বিবেচনা: কৃষিমন্ত্রী

জয়পুরহাটে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, বাসে আগুন

আন্দোলনের নামে নাশকতায় প্রতিবেশী দেশের মদত: রিজভী

তানোরে আমবাগানে মাসকলাই চাষ দেখলেন কৃষিমন্ত্রী

দায়িত্ব শেষ, দপ্তর ছাড়লেন রাকসু জিএস

ষষ্ঠবারের মতো রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক

ভেজাল গুড়ের কারখানায় অভিযান, ৩ হাজার কেজি গুড় জব্দ