হোম > সারা দেশ > রাজশাহী

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবক

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল আলী (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের হরিপুর-মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো.ফয়সাল সদর উপজেলার উপ-রাজারামপুর গ্রামের মো.আব্দুল লতিফের ছেলে।

পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে একটি মোটরসাইকেলে থাকা ফয়সাল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

২০ বছর পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

দ্রুত চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের কাজ শুরু হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

অর্ধশত গাড়ি নিয়ে শোডাউন, সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি

২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি