হোম > সারা দেশ > রাজশাহী

সেই সহকারী শিক্ষিকা সানিমুন বরখাস্ত

আমার দেশ অনলাইনে সংবাদ প্রকাশ

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণে ভাঙ্গুড়া উপজেলার আরাজি পার-ভাঙ্গুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইফফাত মোকাররমা সানিমুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল কবীরের ৭ অক্টোবর স্বাক্ষরিত অফিস আদেশে বরখাস্তের তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, ৩১ জুলাই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিশাত রেহানা তাকে শোকজ করেছিলেন এবং তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছিলেন। তবে ওই শিক্ষিকা কর্মস্থলে ফেরেননি।

এ নিয়ে গত ৩ সেপ্টেম্বর আমার দেশ অনলাইনে ‘শোকজের পরও কর্মস্থলে ফেরেননি সহকারী শিক্ষিকা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এতে ওই শিক্ষিকা আমার দেশ প্রতিনিধির ওপর ক্ষিপ্ত হয়েছিলেন।

উপজেলা শিক্ষা অফিসার মো. সেকেন্দার আলী জানান, ‘বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণে সরকারি চাকরি আইন-২০১৮ এর ৩৯ (১) অনুচ্ছেদ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২

বাকিতে সিগারেট না পেয়ে কিশোর দোকানদারকে ছুরিকাঘাত

মহাসড়কে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

পার্কে বিদেশি নাগরিকদের হেনস্তা, গ্রেপ্তার ১

ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিল জনতা

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, সংরক্ষণে সহযোগিতার আশ্বাস

কালাইরুটি খেয়ে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, বললেন ‘দারুণ মজা’

গোমস্তাপুরে বিএসএফকে পুশইনে সহায়তার অভিযোগে আটক ৭

রাজশাহীতে আমের বাজারে মার্কিন রাষ্ট্রদূত

রোকনপুর সীমান্তে নারীকে পুশ-ইনের চেষ্টা ঠেকালো বিজিবি