হোম > সারা দেশ > রাজশাহী

বাংলাদেশ ব্যাংকের তরুণ উদ্যোক্তা বাছাই, জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ

উপজেলা প্রতিনিধি, গোদাগাড়ী (রাজশাহী)

ছবি: আমার দেশ

চাকরির পেছনে না ছুটে নিজেরাই কর্মসংস্থান তৈরি করবেন তরুণরা । এমন লক্ষ্য নিয়ে নতুন উদ্যোগ কর্মসূচি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় তরুণ উদ্যোক্তাদের ঋণের পাশাপাশি দেওয়া হবে অনুদানও। নির্বাচিত একজন উদ্যোক্তা পাবেন সর্বোচ্চ ২০ লাখ টাকা। আজ থেকে গোদাগাড়ীতে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা বাছাইয়ের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে।

রাজশাহীর গোদাগাড়ীতে মঙ্গলবার সকাল দশটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ বিষয়ক প্রচারণামূলক কর্মশলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আশরাফ আলী এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হেড অফ জোন ইসলামী ব্যাংক রাজশাহী জোন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন মামুনুর রশিদ অতিরিক্ত পরিচালক বাংলাদেশ ব্যাংক রাজশাহী, জিয়াউল হক এফএভিপি ও শাখা প্রধান ইসলামী ব্যাংক শাখা প্রধান ব্যবস্থাপক উপজেলা লিড ব্যাংক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, চাকরির বাজারে প্রতিদিনই প্রতিযোগিতা বাড়ছে, অন্যদিকে বাড়ছে শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় চাকরিপ্রার্থী নয়, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিশেষ কর্মসূচি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। যার নাম ‘উদ্যোগ’।

অনুষ্ঠানে এই উদ্যোগের আওতায় একজন তরুণ উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকার অর্থায়ন পাবেন। সবচেয়ে বড় সুবিধা হলো, ঋণের বিপরীতে কোনো সহায়ক জামানত দিতে হবে না। গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৪ থেকে ৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ম. মামুনুর রশিদ জানান, ‘উদ্যোগ’ কোনো প্রচলিত প্রতিযোগিতামূলক কর্মসূচি নয়। তফসিলি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে উপজেলা পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করা হবে। পরে তাদের ব্যবসায়িক ধারণা, সম্ভাব্যতা ও প্রকৃত অর্থের প্রয়োজন যাচাই করে অর্থায়ন করা হবে। ঋণের সঙ্গে অনুদান, কর্মসূচির আওতায় নির্বাচিত প্রত্যেক তরুণ উদ্যোক্তা তার প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ ২০ লাখ টাকার অর্থায়ন প্যাকেজ পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংক ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান।

তবে নির্ধারিত সময়ে ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অর্থও সুদবিহীন ঋণে পরিণত হবে। ওই ঋণ প্রচলিত নিয়মে শ্রেণিকরণ করা হবে।

ফলে সংশ্লিষ্ট উদ্যোক্তা খেলাপি হিসেবে বিবেচিত হবেন এবং ভবিষ্যতে ঋণ পাওয়ার যোগ্যতা হারাবেন।

বয়স হতে হবে সর্বোচ্চ ২৮ বছর, কর্মসূচিতে আবেদন করতে হলে বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিক হতে হবে। আবেদনের শেষ তারিখে বয়স ২৮ বছরের বেশি হওয়া যাবে না। পাশাপাশি আবেদনকারীকে সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দা হতে হবে।

এ ক্ষেত্রে আগে থেকেই ব্যবসা পরিচালনা করা বাধ্যতামূলক নয়। সম্ভাবনাময় ও বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা থাকলেও আবেদন করা যাবে।

কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, মৎস্য, পশুপালন, হস্তশিল্প, পর্যটন, সেবা ও প্রযুক্তিসহ সব ধরনের বৈধ উদ্যোগকে কর্মসূচির আওতায় বিবেচনা করা হবে।

আবেদনের জন্য কোনো ফি দিতে হবে না। নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দেওয়া যাবে।

প্রথম ধাপে বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের আওতাধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর,পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, ও চুয়াডাঙ্গায় সাতটি জেলায় ৪৩ উপজেলা থেকে ১০ জন করে তরুণ উদ্যোক্তা নির্বাচিত হবেন।

প্রাথমিকভাবে প্রতিটি উপজেলায় ১০ জন তরুণ উদ্যোক্তাকে প্রথম ধাপে নির্বাচন করা হবে।

বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে প্রতি বছর প্রায় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে এই কর্মসূচির আওতায় অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

অর্থের পাশাপাশি প্রশিক্ষণ ও পরামর্শ, তরুণদের শুধু অর্থায়ন দেওয়ার মধ্যেই কর্মসূচির কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না। নির্বাচিত উদ্যোক্তাদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি অভিজ্ঞ মেন্টরের পরামর্শ, ব্যবসা নিবন্ধন, ব্যবসায়িক পরিকল্পনা তৈরি এবং বাজারের সঙ্গে সংযোগ তৈরিতে সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের ধারণা, একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তিন থেকে পাঁচজনের কর্মসংস্থান তৈরি করতে পারেন। ফলে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতেও এই কর্মসূচি ভূমিকা রাখবে।

১ নভেম্বর শুরু হওয়া এ আবেদন কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করে তাদের ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন যোগ্য তরুণরা।

এমএইচ

শেরপুরে হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, ৩ লাখ টাকা জরিমানা

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে শিবিরের মানববন্ধন

রাজশাহী বিমানবন্দরে প্রধান ফটকের পাশ থেকে গ্রেনেড উদ্ধার

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার

ছাত্রলীগের সঙ্গে রামেক হাসপাতাল পরিচালকের গোপন মিটিং, কার্যালয় ঘেরাও

শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়কে আগুন

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, তিন জনের যাবজ্জীবন

মোস্তাফাপুর দারুস সালাম কেন্দ্রীয় কবরস্থানের নতুন কমিটি, বিনা খরচে দাফন পাবেন যেকোনো মুসলিম

সার না পেয়ে চার শতাধিক কৃষকের মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার

নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত