হোম > সারা দেশ > রংপুর

গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পড়ে ইজিবাইক ছিনতাই

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একদল দুর্বৃত্ত পুলিশের পোশাক পড়ে ড্রাইভারকে মারধর করে একটি ব্যাটারি চালিত ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সকালে উপজেলার গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের চারাবট গাছ নামক স্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বুধবার দুপুরে ইজিবাইকের ড্রাইভার ভুক্তভোগি গোলাম হোসেন অজ্ঞাতনামা ৫ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ইজিবাইকের ড্রাইভার গোলাম হোসেন পার্শ্ববর্তী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাহেবগঞ্জ চাম্পাতলী গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

গোলাম হোসেন জানান, স্থানীয় ব্যবসায়ী আজিজ উদ্দিন মন্ডলকে (৫৮) নিয়ে গতকাল মঙ্গলবার সকালে তরমুজ কেনার জন্য ইজিবাইক নিয়ে পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে যাচ্ছিলাম। পথিমধ্যে ওই স্থানে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার আমার ইজিবাইকের পথরোধ করে। এ সময় পুলিশের পোশাক পরিহিত ৫ যুবক প্রাইভেট কার থেকে নেমে এসে আকস্মিকভাবে গোলাম হোসেনকে বেদম মারপিট করে ইজিবাইকটি ছিনিয়ে নেয়াসহ তরমুজ ব্যাবসায়ী আজিজ মণ্ডলকে মারধর করে তার কাছে থাকা তরমুজ কেনার নগদ ৭৫ হাজার টাকা ও একটি স্মার্ট ফোন ছিনিয়ে নেয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি-বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

‘অবৈধ বালুর গর্তই আমার ছেলের প্রাণ কেড়ে নিল’

মিথ্যা অপপ্রচার দেশকে অস্থিতিশীল করছে: হুইপ আখতারুজ্জামান

দিনাজপুরে মে দিবসে উপলক্ষে সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা

পাটগ্রামে মাদক ও ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান, আটক ২৬

তিস্তায় উজানের ঢলে বাড়ছে পানি, উদ্বিগ্ন মানুষ

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

৬ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

ন্যায্য অধিকার নিশ্চিতে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাও. আব্দুল হালিম

বদরগঞ্জে ‘আমার দেশ’ সম্পাদকের সুস্থতা কামনায় মসজিদে দোয়া মাহফিল

নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাই, দুই ছিনতাইকারী গ্রেপ্তার ও মালামাল উদ্ধার