হোম > সারা দেশ > রংপুর

মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ত্রাণমন্ত্রী

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাট জেলা পরিষদ হলরুমে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টাতেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

শনিবার দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ হলরুমে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে ২৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে সীমান্ত দিয়ে অবাধে মাদক প্রবেশ করায় যুবসমাজের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি মাদক, জুয়া, ক্যাসিনো, বাল্যবিয়ে ও যৌতুকের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে স্বেচ্ছাসেবীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

যুবসমাজের উদ্দেশে মন্ত্রী বলেন, তোমাদের চোখে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। তোমরাই নতুন বাংলাদেশের হাতিয়ার। তাই তোমাদের মাদককে না বলতে হবে। মাদকের বিরুদ্ধে তোমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবেই হবে মাদকমুক্ত বাংলাদেশ।

অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ এম রাশেদুল হক প্রধান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক।

জেডএম

ফুলবাড়ীতে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন

এখন আর দিনের ভোট রাতে হয় না: ত্রাণমন্ত্রী

ফুলবাড়ীতে সুস্বাদু আনারকলি চাষে সফলতা

ঝুঁকিতে ৩৫ কোটি টাকার সেচ প্রকল্প ও গুচ্ছগ্রাম

বেরোবিতে কর্মকর্তাকে মারধরের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি

বেরোবি উপাচার্যের অফিসের ভিতরেই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে মারধর

সরকার ৭০ শতাংশ জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে

নৌকায় যমজ সন্তান প্রসব, স্বাস্থ্য সংকটের করুণ চিত্র চরাঞ্চলের

রংপুরে বস্তা ছিদ্র করে চাল বিক্রির অভিযোগ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে

সৈয়দপুরে থানার ওসিসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল