হোম > সারা দেশ > রংপুর

কাউনিয়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কাউনিয়া (রংপুর)

রংপুরের কাউনিয়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে রংপুর–কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া উপজেলার হলদিবাড়ি রেলগেট সংলগ্ন পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মোটরসাইকেলযোগে কাউনিয়া থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন।

নিহত ব্যক্তির নাম মো. আশরাফুল ইসলাম নয়ন (৪৪)। তিনি কাউনিয়া উপজেলার ভুতছাড়া সাব্দী এলাকার বাসিন্দা এবং মৃত আব্দুর রহমানের ছেলে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজমুল হক।

হাম সচেতনতায় লিফলেট বিতরণ উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী

রাত ১০টার মধ্যে রংপুরে বর্জ্য অপসারণ শেষ হবে

পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

রংপুর কালেক্টরেট ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

বৈষম্য দূর করে সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই

দিনাজপুরে দেশের বৃহত্তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

দিনাজপুর থেকে ঢাকায় পৌঁছেছেন আড়াই হাজার কসাই

আওয়ামী লীগ নেতাদের নিয়ে টিসিবি কর্মকর্তার বৈঠক

দিনাজপুর সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির মাইকিং