হোম > সারা দেশ > রংপুর

জলঢাকায় বিএনপি সভাপতিসহ ১০ জনের জামায়াতে যোগদান

উপজেলা প্রতিনিধি, জলঢাকা (নীলফামারী)

নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নে বিএনপির ১০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বৃহস্পতিবার দুপুরে শিমুলবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঘুঘুমারী গ্রামে জামায়াতের নির্বাচনি গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে এ যোগদান অনুষ্ঠিত হয়।

যোগদানকারী নেতাকর্মীদের নেতৃত্ব দেন শিমুলবাড়ি ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

এ সময় শফিকুল ইসলাম বলেন, বর্তমান বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে এবং ভিন্নমুখী রাজনীতিতে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, এই রাজনীতির মাধ্যমে দেশের প্রকৃত স্বাধীনতা ও ইসলামী মূল্যবোধ রক্ষা সম্ভব নয়। এ কারণেই তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বলে জানান।

জামায়াতে যোগদানের কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর আদর্শ, নৈতিক রাজনীতি, সামগ্রিক কার্যক্রম ও দেশপ্রেম তাকে গভীরভাবে আকৃষ্ট করেছে। ইসলামী আদর্শের ভিত্তিতে একটি ন্যায়, ইনসাফভিত্তিক, শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত ও কল্যাণকর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই তিনি সহযোদ্ধাদের নিয়ে জামায়াতে যোগদান করেছেন।

অনুষ্ঠানে জামায়াত নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ এবং ছাত্রশিবির নীলফামারী জেলা সভাপতি তাজামুল হাসান ফুলের মালা দিয়ে নতুন যোগদানকারীদের বরণ করে নেন।

এ সময় শিমুলবাড়ি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি দেলোয়ার হোসেনসহ স্থানীয় ওয়ার্ড নেতাকর্মী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্যে ফয়সাল মুরাদ বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে জামায়াতে ইসলামীর পক্ষে রায় দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই জামায়াতে ইসলামীর লক্ষ্য।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতি জনগণের কল্যাণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পরিচালিত হয়। এ সময় তিনি নতুন যোগদানকারীদের ইসলামী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি