হোম > সারা দেশ > রংপুর

নবাবগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সরকারের নতুন সামাজিক সুরক্ষা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার ১নং জয়পুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বেলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির স্থানীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্নআয়ের পরিবারগুলোর জীবনমান উন্নয়ন এবং সরকারি সহায়তা স্বচ্ছতার সাথে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

এই কর্মসূচির অধীনে প্রাথমিক পর্যায়ে জয়পুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ১০টি গ্রামের ৫৪০ জন নারীসহ হতদরিদ্র পরিবারগুলোকে ফ্যামিলি কার্ড প্রদান করা হচ্ছে। কার্ডধারীরা টিসিবি পণ্য সাশ্রয়ী মূল্যে ক্রয় এবং মাসিক ভাতা সুবিধা পাবেন। সরকারের এই উদ্যোগ নিম্নআয়ের মানুষের দৈনন্দিন কষ্ট লাঘব করবে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় সহায়তা প্রদান নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট পর্যায় ১০ মার্চ ২০২৬ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এর আওতায় প্রথমে ১৪টি উপজেলায় (পাইলটিং) প্রায় ৪০,০০০ পরিবারকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যেখানে যোগ্য নারী প্রধান পরিবারগুলো মাসিক ২,৫০০ টাকা ভাতা পাবেন। পর্যায়ক্রমে এটি সারাদেশে সম্প্রসারিত হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম,জেলা পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম,রংপুর বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক জিলুফা সুলতানা,দিনাজপুর বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন,নবাবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তীসহ অনেকেই।

স্থানীয় দুস্থ ও হতদরিদ্র পরিবারগুলোর মধ্যে এই কর্মসূচি নতুন আশা ও স্বপ্নের সঞ্চার করেছে। সরকারের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ