হোম > সারা দেশ > রংপুর

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেও অর্থাভাবে অনিশ্চয়তায় রেহেনার স্বপ্ন

উপজেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর)

রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান চওড়াপাড়ার রিকশাচালক রশিদুল ইসলামের মেয়ে মেধাবী শিক্ষার্থী রেহেনা আক্তার সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেও অর্থাভাবে অনিশ্চয়তায় পড়েছে তার পরিবার।

২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফলে রেহেনা আক্তার জাতীয় মেধাতালিকায় ৪১১তম স্থান অর্জন করে রাজধানীর ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা-তে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। ভর্তি পরীক্ষায় তার মোট প্রাপ্ত নম্বর ১৮৩.৭৫ (লিখিত পরীক্ষায় ৮৩.৭৫)।

নদীভাঙনের নির্মমতায় একসময় সবকিছু হারিয়ে পরিবারটি গঙ্গাচড়া উপজেলার পাইকান চওড়াপাড়ায় নতুন করে বসতি গড়ে তোলে। জীবিকার তাগিদে পরিবারের কর্তা মো. রশিদুল ইসলাম ঢাকায় রিকশা চালিয়ে কোনো রকমে সংসার চালান। তার স্ত্রী মোছা. সুইটি আক্তার বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করে সংসারের খরচ জোগান।

চরম দারিদ্র্য, অনিশ্চয়তা ও সীমাহীন ত্যাগের মধ্য দিয়েই তারা মেয়ের পড়াশোনা চালিয়ে গেছেন। সেই কঠিন সংগ্রামের ফল হিসেবেই রেহেনা আক্তার দেশের অন্যতম সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে, যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তবে এই সাফল্যের আনন্দের মুহূর্তেই পরিবারটির সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থাভাব। মেডিকেলে ভর্তি ফি, আবাসন, বইপত্র ও আনুষঙ্গিক খরচ বহন করার মতো আর্থিক সামর্থ্য তাদের নেই। ফলে কীভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে, তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারটির।

রেহেনার বাবা মো. রশিদুল ইসলাম বলেন, মেয়েকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখেই এত কষ্ট সহ্য করেছি। সে আজ মেডিকেলে চান্স পেয়েছে, কিন্তু অর্থের অভাবে ভর্তি করাতে পারছি না-এটাই সবচেয়ে বড় কষ্ট। রেহেনা আক্তার জানায়, সে চিকিৎসক হয়ে অসহায় ও দরিদ্র মানুষের সেবা করতে চায়। সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের সহযোগিতা পেলে তার এই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে পরিবারটি।

স্থানীয় সচেতন মহলের মতে, মেধাবী ও সংগ্রামী এই শিক্ষার্থীর পাশে সমাজ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাঁড়ালে দারিদ্র্য কোনোভাবেই তার ভবিষ্যৎ গড়ার পথে বাধা হতে পারবে না।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ