হোম > সারা দেশ > রংপুর

নূপুর চুরির অভিযোগে নারীকে বেঁধে নির্যাতন, মাথা ন্যাড়া স্বামীর

উপজেলা প্রতিনিধি, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের সরকারপাড়ায় নূপুর চুরির অভিযোগে এক নারীকে বেঁধে নির্যাতন এবং তার স্বামীর মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। রোববার সন্ধ্যার আগে এ ঘটনা ঘটে। ওই নারীর নাম রূপালী। স্বামীর নাম ইমরান।

জানা গেছে, সরকারপাড়ার সাজ্জাদের মেয়ে তাসমিনের পায়ের নূপুর খুলে নেওয়ার অভিযোগে রূপলী ও তার স্বামীকে আটক করে নর্থ পয়েন্ট স্কুলের ৩ নম্বর ক্যাম্পাশে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি ভবনের বারান্দার খুঁটিতে বাঁধা হয় রূপালীকে। শারীরিকভাবে নির্যাতন করা হয় তাকে। মাথা ন্যাড়া করে দেওয়া হয় ইমরানের। ইমরানকে ছেড়ে দেওয়া হলেও পরে রূপালীকে পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয়। থানায় তার বিরুদ্ধে চুরির মামলা করেন ওই শিশুর ভাই সৌরভ।

পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল হাকীম জানান, স্থানীয়রা রূপালীকে আটক করে থানায় দেয়। তার বিরুদ্ধে নূপুর চুরির মামলা করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ