হোম > সারা দেশ > রংপুর

বিএনপি প্রার্থী ডা. জাহিদ হোসেনের নির্বাচনি প্রচার শুরু

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুর-৬ আসনে (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন নবাবগঞ্জ এলাকায় নির্বাচনি প্রচার কার্যক্রম শুরু করেছেন।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চকদলু, তাহেরগঞ্জসহ বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ ও নির্বাচনি প্রচারে অংশ নেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

এ সময় বিভিন্ন হাটবাজার, সড়ক ও জনবহুল এলাকায় দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়। প্রচারকে কেন্দ্র করে এলাকাজুড়ে নির্বাচনি আমেজ লক্ষ্য করা যায়।

স্থানীয় বিএনপি নেতারা জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে নবাবগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে গণসংযোগ ও প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে।

এ সময় দলীয় নেতা-কর্মীরা দিনাজপুর–৬ আসনের সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

তিস্তার পানি বিপৎসীমার ৫ সে.মি. নিচে, ভয়াবহ বন্যার আশঙ্কা