হোম > সারা দেশ > রংপুর

রংপুরে অটোচালক হত্যাকাণ্ড, সেনা সদস্যকে পুলিশের কাছে হস্তান্তর

রংপুর অফিস

রংপুরে নিখোঁজের তিন দিন পর সেনা সদস্যের ভাড়া বাসার স্টোররুম থেকে অটোচালক আরিফুল ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন। টাকা নেওয়া ও ব্ল্যাকমেইল নিয়ে বিরোধের জেরে তাকে হত্যার অভিযোগ উঠেছে সেনা সদস্য শাহিন শেখের বিরুদ্ধে। এ ঘটনায় রাসেল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সেনা সদস্য শাহিন শেখকেও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম।

ওসি জানান, গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন অটোচালক আরিফুল ইসলাম আরিফ। তাকে খুঁজতে গিয়ে বুধবার রাতে নগরীর ভগিবালাপাড়া সবুজবাগ এলাকায় সেনা সদস্য শাহিন শেখের ভাড়া বাসায় তার অবস্থানের তথ্য পায় পুলিশ।

পরে পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে দুর্গন্ধ পাওয়া যায়। একপর্যায়ে বাসার স্টোররুম থেকে আরিফুলের লাশ উদ্ধার করা হয়। লাশের গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

সেনা সদস্য শাহিন শেখ জানান, ‘আমি অটোচালক আরিফকে হত্যা করতে চাই নাই। সে আমার কাছে টাকা ও ব্ল্যাকমেইল করত বিভিন্ন সময়। সেজন্য তাকে হত্যা করেছি।’

এ ঘটনায় রাসেল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে সেনা সদস্য শাহিন শেখের সংশ্লিষ্টতার অভিযোগ সামনে আসার পর বৃহস্পতিবার রাতে সেনা কর্তৃপক্ষ তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করে।

উল্লেখ্য, গত সোমবার নিহত আরিফুলের বাবা লিঠান মিয়া ছেলের নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগে জামায়াতের বিক্ষোভ

‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’, বক্তব্যের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

রংপুরে সেনা সদস্যের ভাড়া বাসা থেকে অটোচালকের লাশ উদ্ধার

আদালতে চার্জশিট দাখিল, মূল অপরাধী সিদ্ধার্থ ও মুগ্ধ দাস

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সব দল ঐক্যবদ্ধ

বর্তমানে স্বল্প আয়ের মানুষও গরু-ছাগল পুষে স্বাবলম্বী হচ্ছে

বোনারপাড়া রেলওয়ে স্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: এমপি বেলাল

কাউনিয়ায় জুলাই-যোদ্ধা বিপ্লবের পরিবারের পাশে এমপি আখতার

স্বামী নেই, শরীরে ক্যানসার, আগুনে পুড়ল মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও