হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীতে ট্রেনে কাঁটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকালে জেলার সদর উপজেলার শখের বাজার এলাকায় খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে কাঁটা পড়েন তিনি। নিহত আতিকুল ইসলাম ওরফে ভোলা (৫৫) চড়াইখোলা এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।

পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, আতিকুল ইসলাম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তার চিকিৎসা চলছিল তবে অবস্থার উন্নতি না হয়ে ক্রমেই অবনতি হতে থাকে। এর ফলে তিনি প্রায়ই বাড়ি থেকে বের হয়ে আবার ফিরে আসতেন। বুধবার ভোরে তিনি বাড়ি থেকে বের হয়ে ফজরের নামাজ আদায় করেন। পরে শখের বাজার এলাকায় রেললাইনের পাশে ঘোরাফেরা করছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ