হোম > সারা দেশ > রংপুর

পুলিশ সদস্য অপহরণ, গ্রেপ্তার ৫

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁও সদর থানার এক পুলিশ সদস্যকে অপহরণ করে মারধর ও চাঁদাদাবির অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোহেল রানা (৩২), ঠাকুরগাঁও পৌরসভার মো. বিপ্লব ইসলাম (২৭) গোবিন্দনগর এলাকার নাজমুল হোসেন ওরফে রাব্বি (২২) জগন্নাথপুর হাজির মোড় এলাকার সাকিব খান (২৬) এবং মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার নাইম আহাম্মেদ (২৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর থানায় কর্মরত কনস্টেবল আজিজুল ইসলাম সাদা পোশাকে তথ্য সংগ্রহ ও মাদক কারবারিদের তালিকা তৈরির কাজে নিয়োজিত ছিলেন। বৃহস্পতিবার দুপুরে শহরের গোয়ালপাড়া এলাকায় গেলে একটি প্রাইভেট কার ও অটোরিকশায় আসা কয়েকজন তার পথরোধ করেন। পরে তাকে জোর করে গাড়িতে তুলে নেওয়া।

পরে তাকে শহরের জেলা স্টেডিয়ামের পূর্ব পাশে একটি মোটরসাইকেলের দোকানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জিম্মি করে এক লাখ ১০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়।

এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। এব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন মুঠোফোনে বলেন, মামলার পর অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমই

ভূরুঙ্গামারীতে ভারতীয় মালামাল জব্দ

ভারত থেকে অনুপ্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

পীরগাছায় হাজী কল্যাণ সংস্থার নতুন ভবনের ছাদ ঢালাই উদ্বোধন

সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় মায়ের মৃত্যু

হজ এজেন্সির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে প্রভাষক গ্রেপ্তার

তিনবিঘায় বিএসএফের বাড়তি নজরদারি, উদ্বিগ্ন দহগ্রামবাসী

চিরিরবন্দরে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন

তারাগঞ্জে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সবজিক্ষেত, বেড়েছে দাম

ফুয়েল কার্ডে বাড়ছে রাজস্ব, দুই মাসে আয় দেড় কোটি টাকা

একযুগ ধরে দুর্নীতি-অনিয়মে ‘অপ্রতিরোধ্য’ আব্দুর রহিম