হোম > সারা দেশ > রংপুর

বেরোবিতে কর্মকর্তাকে মারধরের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি

প্রতিনিধি, বেরোবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্যের কার্যালয়ে এক কর্মকর্তাকে মারধরের অভিযোগের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

অফিস আদেশে বলা হয়, বুধবার উপাচার্যের কার্যালয়ে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রকৃত তথ্য উদ্‌ঘাটনে (ফ্যাক্ট ফাইন্ডিং) এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. মাসুদ রানাকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. এ টি এম জিন্নাতুল বাসার। এ ছাড়া সদস্যসচিব করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইসমাইল হোসেনকে।

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর কার্যালয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বাংলা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. রফিক ইসলামকে মারধরের অভিযোগ ওঠে পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় আহত রফিক ইসলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

এমই

বেরোবি উপাচার্যের অফিসের ভিতরেই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে মারধর

সরকার ৭০ শতাংশ জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে

নৌকায় যমজ সন্তান প্রসব, স্বাস্থ্য সংকটের করুণ চিত্র চরাঞ্চলের

রংপুরে বস্তা ছিদ্র করে চাল বিক্রির অভিযোগ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে

সৈয়দপুরে থানার ওসিসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

খাল পুনঃখননে বদলে গেল কিশোরগঞ্জের ১ হাজার কৃষকের ভাগ্য

বুড়িমারী সীমান্তে বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন

কীটনাশক ছাড়াই বেগুন-ঢ্যাঁড়শ চাষে হাবিপ্রবির সাফল্য

চট্টগ্রাম বোর্ডে প্রথম তামাম, তিনি কীভাবে পড়াশোনা করতেন

রংপুরে শুরু হলো প্রাইমারি হেলথ কেয়ার প্রোগ্রাম