হোম > সারা দেশ > রংপুর

শিক্ষার্থীদের নৈতিকতার চর্চায় চালু হলো ‘সততা স্টোর’

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

‘ক্রেতা আছে, পণ্য আছে-কিন্তু নেই বিক্রেতা।’ এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ চালু হলো নীলফামারীর কিশোরগঞ্জে। শিক্ষার্থীদের সততা চর্চায় উদ্বোধন করা হয়েছে ‘সততা স্টোর’।

মঙ্গলবার দুপুরে পানিয়ালপুকুর স্কুল অ্যান্ড কলেজে স্টোরটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা। এ সময় শিক্ষার্থীদের সততার অনুশীলন ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে এই উদ্যোগের প্রশংসা করেন তিনি।

স্টোরে রাখা রয়েছে নিত্যপ্রয়োজনীয় শিক্ষাসামগ্রী ও পণ্য। মূল্য তালিকা দেখে শিক্ষার্থীরা নিজের প্রয়োজন অনুযায়ী পণ্য কিনবে এবং অর্থ প্রদান করবে নির্ধারিত বক্সে। এভাবেই তারা ক্রেতা ও বিক্রেতার ভূমিকায় থেকে সততা অনুশীলন করবে।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান শেখ ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আ. ফ. ম. শাওনুল হক শাওন।

সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক হেলাল মাহমুদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ আব্দুল মালেক। সঞ্চালনা করেন শিক্ষক মোনহাজিল ইসলাম ও জাকির হোসেন।

পরে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে স্থাপিত সততা স্টোরের পাশাপাশি সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে পিবিজিএস স্কিমের আওতায় ২০ জনকে ৫ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি ইউএনও প্রীতম সাহা বলেন, ‘সততা স্টোর শিক্ষার্থীদের জীবনকে আলোকিত করবে। যদি তোমরা ন্যায্য মূল্য পরিশোধ কর, তবে স্টোরটি টিকে থাকবে। এভাবেই তোমাদের হাত ধরেই দুনীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে।’

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ