হোম > সারা দেশ > রংপুর

শাপলা কলি মার্কার প্রতি মানুষের আস্থা বাড়ছে: আখতার হোসেন

উপজেলা প্রতিনিধি, কাউনিয়া (রংপুর)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি প্রচার ক্রমেই জোরালো হচ্ছে।

মঙ্গলবার বিকেলে কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের সিদ্দিক বাজার এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনি উঠান বৈঠকে অংশ নেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য পদপ্রার্থী আখতার হোসেন।

উঠান বৈঠকে আখতার হোসেন বলেন, “জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আগ্রহ প্রমাণ করে শাপলা কলি মার্কারের প্রতি মানুষের আস্থা দিন দিন বাড়ছে। এই জনসমাগমই বলে দিচ্ছে—ইনশাআল্লাহ শাপলা কলি মার্কারের বিজয় সুনিশ্চিত।”

তিনি আরও যোগ করেন, “জাতীয় নাগরিক পার্টি সংস্কার, ন্যায়বিচার ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের রাজনীতিতে বিশ্বাস করে। নির্বাচিত হলে আমি শুধু কাউনিয়া-পীরগাছা নয়, গোটা রংপুর অঞ্চলের মানুষের অধিকার আদায় ও উন্নয়নের জন্য জাতীয় সংসদে সক্রিয় ভূমিকা রাখব।”

উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। এলাকাবাসী তাদের সমস্যা ও প্রত্যাশা তুলে ধরলে আখতার হোসেন বাস্তবভিত্তিক উন্নয়নের আশ্বাস দেন।

এদিকে, একই আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব এমদাদুল হকও দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ছুটে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় থাকায় তিনি তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

জামায়াতকে কখনই এ দেশের মানুষ ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

বাংলাদেশি জেলের লাশ ভারতে উদ্ধার, ১৯ দিন পর দেশে ফেরত

সাত মাস পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট

৪২ হাজার টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

মাদক নির্মূল ও ফুলবাড়ীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি আতিক মুজাহিদের

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

একটা দল ধর্মের নামে রাজনীতি করে : মির্জা ফখরুল

তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ডিএসবি সদস্য

ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিল বোন, দুজনের মৃত্যু

নারীকে মাদক দিয়ে ফাঁসিয়ে টাকা হাতিয়ে নেয় চার যুবক