হোম > সারা দেশ > রংপুর

গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

প্রতীকী ছবি

জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌর এলাকার মাগুরা গ্রামের এরশাদুল হক লিটনের বড় ছেলে সাকিব হাসান গত বুধবার রাতে তার ছোট ভাই রাকিব হাসানের কাছ থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলের চাবি চান। কিন্তু রাকিব তাকে চাবি দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে কোনোকিছু বুঝে ওঠার আগেই রাকিব ক্ষুব্ধ হয়ে তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে সাকিবকে উপর্যুপরি আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজনসহ পরিবারের সদস্যরা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার ভোরে সাকিব মারা যান। এ ঘটনায় নিহতের বাবা এরশাদুল হক বাদী হয়ে তার ছোট ছেলে রাকিবের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন বলে থানার এসআই মীর কায়েস জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক আমার দেশকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে বগুড়া শজিমেক হাসপাতাল থেকে রাকিবের লাশ থানায় আনার পর ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হবে। এজাহারনামীয় আসামি ঘাতক রাকিবকে গ্রেপ্তার করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।

এএস

যমুনার ভাঙনে আতঙ্কে নদীপাড়ের মানুষ

ঘোড়াঘাট হাটে প্রতিদিন অর্ধকোটি টাকার আম বিক্রি

বালুভর্তি ট্রাকের বেপরোয়া চলাচল, আতঙ্কে স্কুল ছাড়ছে শিক্ষার্থীরা

সরকার প্রশাসক নিয়োগ না দিয়ে আগে স্থানীয় নির্বাচন দিতে পারতো: আবদুল হালিম

সেই অদম্য রিফাতের পাশে দাঁড়ালেন ইউএনও

নীলফামারীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

নন্দিনী হত্যার বিচার দ্রুত শেষ করা হবে: ত্রাণমন্ত্রী

রৌমারী সীমান্তে শিশুসহ চারজনকে পরিবারের কাছে হস্তান্তর

কুড়িগ্রামে বালুভর্তি ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

লালমনিরহাটে শিশু হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে