হোম > সারা দেশ > রংপুর

পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে উমর ফারুক (১৮ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার পারহরিনা গ্রামে হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহত উমর ফারুক ওই গ্রামের সোহাগের একমাত্র সন্তান। পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে শিশুটির মা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। মায়ের মৃত্যুর পর শিশুটি পরিবারের অন্য সদস্যদের তত্ত্বাবধানে ছিল।

ঘটনার সময় শিশুটির দাদি বাড়ির কাজে ব্যস্ত ছিলেন এবং শিশুটি বাড়ির আঙিনায় একা খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। কাজ শেষে নাতিকে খুঁজে না পেয়ে দাদি চিৎকার শুরু করলে শিশুটির বাবা সোহাগ ছুটে এসে পুকুরে নেমে খোঁজাখুঁজি করেন।

পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে দ্রুত উপজেলার দলারদরগা কে, এইচ মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আতাউর রহমান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু