হোম > সারা দেশ > রংপুর

স্কুল শিক্ষিকা রুমা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরে নিজ বাড়িতে নিহত চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সামছুন্নাহার রুমার হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দ্রুত বিচার দাবিতে সোমবার (২ মার্চ ২০২৬) উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, সামছুন্নাহার রুমার নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সে জন্য প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করেন।

বক্তারা আরও বলেন,একজন নারী শিক্ষকের এমন মর্মান্তিক মৃত্যু গোবিন্দগঞ্জ-বাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে।

হত্যাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

যমুনার ভাঙনে আতঙ্কে নদীপাড়ের মানুষ

ঘোড়াঘাট হাটে প্রতিদিন অর্ধকোটি টাকার আম বিক্রি

গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

বালুভর্তি ট্রাকের বেপরোয়া চলাচল, আতঙ্কে স্কুল ছাড়ছে শিক্ষার্থীরা

সরকার প্রশাসক নিয়োগ না দিয়ে আগে স্থানীয় নির্বাচন দিতে পারতো: আবদুল হালিম

সেই অদম্য রিফাতের পাশে দাঁড়ালেন ইউএনও

নীলফামারীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

নন্দিনী হত্যার বিচার দ্রুত শেষ করা হবে: ত্রাণমন্ত্রী

রৌমারী সীমান্তে শিশুসহ চারজনকে পরিবারের কাছে হস্তান্তর

কুড়িগ্রামে বালুভর্তি ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা