হোম > সারা দেশ > রংপুর

পঞ্চগড়ে নীলগাই উদ্ধার

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড়ে একটি নীলগাই উদ্ধারের খবর পাওয়া গেছে।

রোববার সকালে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী সরকার পাড়া গ্রামের একটি ভূট্টা ক্ষেত থেকে নীলগাইটি উদ্ধার করা হয়েছে।

পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে আটক আহত নীলগাইটি বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে। তারকাঁটার বেড়া পেরিয়ে আসার সময় দুই পা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাওয়ায় সেখানেই চিকিৎসা দিচ্ছে পঞ্চগড় প্রাণিসম্পদ বিভাগের কর্মীরা। সুস্থ হওয়ার পর নীলগাইটিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তা।

বন বিভাগ ও এলাকাবাসীরা জানিয়েছে, রোববার সকালে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী সরকার পাড়া গ্রামের একটি ভূট্টা ক্ষেতে নীলগাইটি দেখতে পায় মরিচ তুলতে যাওয়া শ্রমিকরা। বিষয়টি জানাজানি হলে পঞ্চগড় বন বিভাগে খবর দেয়া হয়। দুপুরে বন বিভাগের কর্মীরা নীলগাইটি উদ্ধার করে নিয়ে আসে।

নীলগাইটির পা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। দু’পা এর ক্ষুরায় পচন ধরেছে। ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছে না। বন বিভাগে আনার পর প্রাণিসম্পদ কর্মীরা চিকিৎসা দিচ্ছে।

সরকার পাড়া গ্রামের জয়নুল হক জানান, আমার ভূট্টা ক্ষেতে নীলগাইটি লুকিয়ে ছিল। আহত হওয়ায় বাইরে বের হতে পারছিল না। রোববার সকালে ভূট্টা ক্ষেত থেকে বের হওয়ার চেষ্টা করলে মরিচ তোলা শ্রমিকরা দেখতে পেয়ে আমাকে খবর দেয়। সেখানে গিয়ে আমি বন বিভাগে খবর দিই। তারা এসে ভ্যানে করে নীলগাইটি নিয়ে যায়।

পঞ্চগড় এসএফএনটিসির ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ জানান, খবর পেয়ে আমরা নীলগাইটি উদ্ধার করে নিয়ে এসেছি। কাঁটাতারের বেড়ার ফাঁক দিয়ে পালিয়ে আসার সময় পা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। প্রাণিসম্পদ বিভাগের সহায়তায় নীলগাইটি সুস্থ করার চেষ্টা চলছে। পুরোপুরি সুস্থ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যেখানে পাঠানোর কথা সেখানে পাঠানো হবে।

এমএস

লোহানীপাড়া বন বিভাগে গাছ কাটার মহোৎসব

বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের ঘটনায় পুনঃতদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

পলাশবাড়ীতে বিএনপি জামায়াত সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

চিরিরবন্দরে ৪ মাদকসেবীকে কারাদণ্ড

রংপুরে মাদকদ্রব্য অধিদপ্তর কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন

গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতুর সংযোগ সড়কে ভয়াবহ ধস

তিস্তার পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের

ব্রহ্মপুত্র ও তিস্তায় পানি বৃদ্ধি, তীব্র হচ্ছে ভাঙন