হোম > সারা দেশ > রংপুর

ট্যাক্স ফাঁকির টাকায় যাকাতের নামে কাপড় দিচ্ছে একটি গোষ্ঠী

নির্বাচনি জনসভায় আখতার হোসেন

রংপুর অফিস

ছবি: আমার দেশ

বিড়িশ্রমিকদের টাকা আত্মসাৎ ও ট্যাক্স ফাঁকির অর্থ দিয়ে যাকাতের নামে শাড়ি-লুঙ্গি বিতরণ করে একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে— এমন অভিযোগ তুলেছেন রংপুর-৪ আসনের (পীরগাছা-কাউনিয়া) ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা আখতার হোসেন। তিনি বলেন, এ ধরনের প্রতারণার বিরুদ্ধে হারাগাছের মানুষ এবার ভোটের মাধ্যমে কঠোর জবাব দেবে।

রোববার রাতে কাউনিয়া উপজেলার হারাগাছ উচ্চ বিদ্যালয় মাঠে শাপলা কলি মার্কার নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, শ্রমিকের ন্যায্য মজুরি না দিয়ে, তাদের ঘামের টাকা আত্মসাৎ করে লোক দেখানো দান-খয়রাত করা হচ্ছে। এই ভণ্ডামি আর চলতে দেওয়া হবে না।

তিনি আশ্বাস দেন, ১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে বিড়ি শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ, স্বাস্থ্য বীমা চালু এবং চাঁদাবাজমুক্ত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি সুশাসন, প্রয়োজনীয় সংস্কার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

জনসভায় এশার নামাজের সময় আযান দেওয়ার মাধ্যমে কর্মসূচি সাময়িক বিরতি দিলে উপস্থিত জনতার প্রশংসা কুড়ায় শাপলা কলি প্রতীকপন্থিরা।

জনসভায় অংশ নেওয়া বিড়ি শ্রমিক আউয়াল মিয়া বলেন, আমরা রিলিফ বা স্লিপ চাই না। আমাদের ন্যায্য পারিশ্রমিক দিলেই আমরা সন্তুষ্ট।

কারমাইকেল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুবেল বলেন, আজকের জনস্রোত প্রমাণ করে আখতার হোসেন বিজয়ী হবেন ইনশাআল্লাহ। তবে নির্বাচিত হলে যেন তিনি এই প্রতিশ্রুতিগুলো ভুলে না যান।

রাজু আহমেদ বলেন, পিছিয়ে পড়া, অনুন্নত ও শোষিত জনগোষ্ঠীর বাস্তব চিত্র জাতীয় ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরার মতো যোগ্য মানুষ আখতার হোসেন। আমরা তরুণ প্রজন্ম তাকে চাই।

দিনাজপুরে হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

রংপুরে পুলিশ হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

কৃষিজমি ধ্বংস করে পঞ্চগড়ে চলছে পাথর উত্তোলন

সাঘাটায় ‘বালুখেকো’ বিএনপি নেতা জুয়েল বহিষ্কার

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দ্রুতই চালু হচ্ছে দারোয়ানী টেক্সটাইল মিল, খুলছে সম্ভাবনার দুয়ার

নীলফামারীতে মশা তাড়ানোর আগুনে পুড়ে ছাই ৭ ঘর

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে টেক্সটাইল মিল চালু করার প্রক্রিয়া শুরু

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৯ পদে বিএনপিপন্থিদের বিজয়