হোম > সারা দেশ > রংপুর

ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ অফিস খুলে দিলেন বিএনপি নেতা

ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড়ে নির্বাচনে জয়লাভের পর কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন আবু দাউদ প্রধান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পঞ্চগড় সদর উপজেলা শাখার সভাপতি।

শুক্রবার সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় খুলে দিয়ে সংশ্লিষ্ট নেতাকর্মীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পক্ষে-বিপক্ষে মন্তব্যের ঝড় ওঠে।

চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেট ভিডিওতে বলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সংগঠনকে ‘তালামুক্ত’ করেছেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযোদ্ধা আবুল হোসেন অভিযোগ করেন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে—সেগুলো থেকে রক্ষা পেতে তিনি আবু দাউদ প্রধানের সহযোগিতা চান।

সাবেক ছাত্রলীগ নেতা আনিসুজ্জমান স্বপন বলেন, দলমত নির্বিশেষে এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান চান তারা।

আবু দাউদ প্রধান বলেন, তিনি আগে জানতেন না যে অফিসটিতে তালা দেওয়া আছে। জানলে আগেই ব্যবস্থা নিতেন। দীর্ঘ সময় পর বিজয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই অফিসটি খুলে দেওয়া হয়েছে।

তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা স্বাধীন বাংলাদেশের নাগরিক। কোনো অন্যায় করবেন না। কেউ অন্যায় আচরণ করলে আমাকে জানাবেন।”

মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, অফিসটি আগে জামায়াতের লোকজন তালাবদ্ধ করে রেখেছিল। এখন মুক্তিযোদ্ধারা সেখানে বসবেন, তবে আপাতত আওয়ামী লীগের কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে না।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মো. জাহিরুল ইসলাম কাচ্চু বলেন, আওয়ামী লীগের অফিস অবমুক্ত করার বিষয়ে দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা দেওয়া হয়নি—কেন্দ্র থেকেও নয়।

জেলা আহ্বায়ক কমিটির সদস্য ইউনুস শেখও বলেন, ঘটনাটি তাদের হতবাক করেছে এবং এ বিষয়ে সাংগঠনিকভাবে কোনো অনুমোদন ছিল না।

ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনীতিতে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।

পাটগ্রাম সীমান্তে গরুসহ ভারতীয় নাগরিক আটক

পাটগ্রামে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবক, অবস্থা আশঙ্কাজনক

নূপুর চুরির অভিযোগে নারীকে বেঁধে নির্যাতন, মাথা ন্যাড়া স্বামীর

ফের সচল তাজুর ফেসবুক পেজ, জানালেন ভক্তদের প্রতি কৃতজ্ঞতা

লালমনিরহাট-বুড়িমারী সড়কের ৮৪ বাঁকে মৃত্যুফাঁদ

পঞ্চগড়ে বিদ্যুতের তারে ঝুলছিল লাইনম্যানের লাশ

ভাই বললেন কেন, চটলেন সেই এসিল্যান্ড

উত্তীর্ণ প্রার্থীকে চাকরি না দেওয়ায় ইউএনওর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ফুলবাড়ীতে স্বাধীনতার ৫৫ বছরেও গড়ে ওঠেনি আলুর হিমাগার

তাঁতী লীগ নেতার সঙ্গে ইউএনওর স্বাধীনতা দিবস উদ্‌যাপন