হোম > সারা দেশ > রংপুর

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

হুঁশিয়ারি সাংসদ জাহিদুরের

উপজেলা প্রতিনিধি, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

‘মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো। তা না হলে বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হবে’ এমন হুঁশিয়ারি দিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নারায়নপুর ফুটানী টাউনে জনসচেতনতামূলক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি মাদক ব্যবসায়ীদের উদ্দেশে করে এমন হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, বর্তমানে এলাকায় মাদক ভয়াবহ আকার ধারণ করেছে। যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। মাদকের প্রভাবে সমাজে দিন দিন অবক্ষয় নেমে আসছে। এভাবে আর চলতে দেওয়া যায় না। যারা মাদক ব্যবসা করছেন তারা আমাদের এলাকারই বাসিন্দা। তোমরা মাদক ব্যবসা ছেড়ে অন্য পেশায় আসো। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান মখলেসুর রহমান চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ

লালমনিরহাটে বজ্রপাতে নারীর মৃত্যু, আহত ৭