হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে প্রেমিককে হত্যা, আটক ৩

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি গ্রামে পরকীয়াসংক্রান্ত বিরোধের জেরে মতিউল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক পলাতক থাকলেও তার বাবা-মা ও ছোট ভাইকে আটক করেছে পুলিশ।

নিহত মতিউল ইসলাম একই এলাকার হামিদ হোসেনের ছেলে। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে। স্থানীয়রা জানান, কিছুদিন আগে মতিউল ইসলাম একই এলাকার একরামুল হকের স্ত্রী সাহের বানুকে নিয়ে পালিয়ে যান। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হলে সাহের বানু পুনরায় সংসারে ফিরে আসেন।

তবে ওই ঘটনার জের ধরে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার রাতে সাহের বানুর ছেলে আলামিন ইসলামের (২৩) সঙ্গে মতিউল ইসলামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে আলামিন তামাক কাটার ধারালো কাস্তে দিয়ে মতিউল ইসলামের গলায় আঘাত করে। এর ফলে ঘটনাস্থলেই প্রাণ হারান মতিউল ইসলাম।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় অভিযুক্ত আলামিন ইসলাম পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

এদিকে, ঘটনার পরপরই পুলিশ আলামিনের বাবা একরামুল হক, মা সাহের বানু এবং ছোট ভাই আপন ইসলামকে (১৬) আটক করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পঞ্চগড়ে বিদ্যুতের তারে ঝুলছিল লাইনম্যানের লাশ

ভাই বললেন কেন, চটলেন সেই এসিল্যান্ড

উত্তীর্ণ প্রার্থীকে চাকরি না দেওয়ায় ইউএনওর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ফুলবাড়ীতে স্বাধীনতার ৫৫ বছরেও গড়ে ওঠেনি আলুর হিমাগার

তাঁতী লীগ নেতার সঙ্গে ইউএনওর স্বাধীনতা দিবস উদ্‌যাপন

নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে নবজাতকের মৃত্যু

ওসিসহ ৮ পুলিশকে মারধরের ঘটনায় গ্রেপ্তার আরো ২

পীরগঞ্জে পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

রংপুর বিভাগে বাড়ছে হামের উপসর্গে রোগী ভর্তি, শনাক্ত ৭

জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি