হোম > সারা দেশ > রংপুর

বিএনপির কেউ দুর্বৃত্তায়নে জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে: মির্জা ফখরুল

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের দলে কোনো লোক যদি দুর্বৃত্তায়নের সাথে জড়িত থাকে, আমাকে জানাবেন। সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ যে কাজ করেছে, সে কাজ আমাদের দলের লোককে করতে দিব না বন্ধুগণ।’

রোববার সালান্দর বরুনাগাঁও মাদরাসা মাঠে এক নির্বাচনি সভায় ভোটারদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দলের চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। যা হবে মা-বোনদের একটি কার্যকর অস্ত্র। এই কার্ডের মাধ্যমে পরিবারের নিত্যপ্রয়োজনীয় কাজে নারীরা সরাসরি উপকৃত হবেন। এ ছাড়া কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, এই কার্ডের মাধ্যমে কৃষকেরা নানা সুযোগ-সুবিধা পাবেন। পাশাপাশি স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সহজ ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, ‘বিএনপি একটি পরীক্ষিত দল, বারবার সরকারে ছিল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তার সম্পর্কে মানুষ এখনো ভালো বলে, তিনি সৎ মানুষ ছিলেন। তার যখন জানাজা হয়, লাখ লাখ মানুষ উপস্থিত হয়েছিল। তেমনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৩০ ডিসেম্বরের জানাজায় লাখ লাখ মানুষ উপস্থিত হয়েছিল ।’

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই।’

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়