হোম > সারা দেশ > রংপুর

এখন আর দিনের ভোট রাতে হয় না: ত্রাণমন্ত্রী

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থায় যে পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করেছে, ঠাকুরগাঁওয়ের নির্বাচন তার উজ্জ্বল প্রমাণ। এখন আর দিনের ভোট রাতে হয় না। নির্বাচন ব্যবস্থায় যে ইতিবাচক পরিবর্তন এসেছে, রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রেও সেই পরিবর্তন আনতে হবে।

গতকাল বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশের পরিবর্তনের আকাঙ্ক্ষায় তরুণ, যুবক ও কৃষকেরা জীবন দিয়েছেন। বারবার বাংলাদেশ পথ হারিয়েছে, সেখান থেকে দেশকে উদ্ধার করতে হলে আমূল পরিবর্তন আনতে হবে। দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর গুরুত্ব আরোপ করে তিনি আরও বলেন, দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত না থাকলে অপরাধপ্রবণতা, অপশাসন ও অপব্যবস্থাপনা তৈরি হয়; তাই গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করা অত্যন্ত জরুরি।

এ সময় সরকারি কর্মকর্তাদের উদ্দেশে কঠোর নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, আপনারা যার যার মন্ত্রণালয়ের আওতাধীন দায়িত্বগুলো সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন। জনগণের সেবায় কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি দপ্তর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। দেশের স্বাস্থ্য খাতের ভঙ্গুর অবস্থা নিয়ে প্রতিনিয়ত মানুষের অভিযোগ পাওয়া যাচ্ছে। হাসপাতালগুলো সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার কথা, অথচ সেখানে সবচেয়ে বেশি নোংরা পরিবেশ দেখা যায়। সুস্থ মানুষ হাসপাতালে গিয়ে উল্টো অসুস্থ হয়ে ফেরেন। এসব অবস্থার দ্রুত পরিবর্তন করতে হবে। স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

নতুন প্রজন্মকে গড়ে তোলার উদ্যোগের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, একটি প্রজন্মের ক্ষতি হলে পুরো বাংলাদেশের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। সে কারণেই নতুন প্রজন্মকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ফুলবাড়ীতে সুস্বাদু আনারকলি চাষে সফলতা

ঝুঁকিতে ৩৫ কোটি টাকার সেচ প্রকল্প ও গুচ্ছগ্রাম

বেরোবিতে কর্মকর্তাকে মারধরের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি

বেরোবি উপাচার্যের অফিসের ভিতরেই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে মারধর

সরকার ৭০ শতাংশ জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে

নৌকায় যমজ সন্তান প্রসব, স্বাস্থ্য সংকটের করুণ চিত্র চরাঞ্চলের

রংপুরে বস্তা ছিদ্র করে চাল বিক্রির অভিযোগ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে

সৈয়দপুরে থানার ওসিসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

খাল পুনঃখননে বদলে গেল কিশোরগঞ্জের ১ হাজার কৃষকের ভাগ্য

বুড়িমারী সীমান্তে বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন