হোম > সারা দেশ > রংপুর

গোবিন্দগঞ্জে প্রতারক চক্রের ৩ সদস্যকে আদালতে প্রেরণ

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের দায়েরকৃত মামলায় প্রতারক চক্রের গ্রেপ্তারকৃত তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। রোববার ১ মার্চ সকালে আমলি গোবিন্দগঞ্জ (চৌকী) আদালতে তাদের হাজির করা হয়। বিষয়টি নিশ্চিত করেন থানা সূত্র।

পুলিশ জানায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার এফআইআর নং ৩২, তারিখ ২২ জুলাই ২০২৫, জিআর মামলা নং-৩৩১ অনুযায়ী দায়েরকৃত মামলায় আসামি হিসেবে দিদারুল মিয়া (২১), লিটন আকন্দ (২৬) ও মোক্তার আলীকে (১৯) গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, ২২ জুলাই ২০২৫ তারিখ রাত ৩টা ৩০ মিনিটে পুলিশের একটি দল গোবিন্দগঞ্জ উপজেলার ৬ নং দরবস্ত ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকায় সেকেন্ড অফিসার মীর কায়েসের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় কোমরপুর বাজার এলাকায় অবস্থানরত পুলিশ সদস্যরা যৌথ বাহিনীর সঙ্গে অভিযানে অংশ নেন। অভিযানকালে আশিকের বাড়িতে অবস্থানরত কয়েক ব্যক্তি পুলিশ ও সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় দিদারুল মিয়া ও লিটন আকন্দকে আটক করা হয়।

অন্যরা পালিয়ে যান। পরে ঘর তল্লাশি করে একটি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল ফোন এবং একটি সাদা রঙের টেন্ডা রাউটার জব্দ করা হয়।

জব্দ তালিকা প্রস্তুত করে সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামিরা স্বীকার করেন যে, তারা মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন সরকারি কর্মকর্তার পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণার কৌশলে আত্মসাৎ করতেন।

পরে ধারাবাহিক অভিযানে ১ মার্চ ২০২৬ তারিখ রাত ৩টা ২০ মিনিটে লিটন আকন্দকে তার বসতবাড়ির পেছনের বাগান থেকে গ্রেপ্তার করা হয়।

পলাতক আসামি মোক্তার আলীর নাম-ঠিকানাও শনাক্ত করা হয়েছে বলে পুলিশ জানায়।

পুলিশ আরও জানায়, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত আসামিদের জেলহাজতে আটক রাখার আবেদন জানানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক।

ডিশ ব্যবসায়ীকে হত্যার হুমকি, বহিষ্কার যুবদলের ২ নেতা

বিএনপি নেতাদের বালু উত্তোলনের প্রতিবাদে বদরগঞ্জে মানববন্ধন

সৈয়দপুরে ঢাকা ব্যাংকে আগুন

ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রংপুরে ডিশ ব্যবসায়ীকে হত্যার হুমকি, যুবদলের দুই নেতা বহিষ্কার

১৫ লাখের বদলে সাত লাখ টাকা ঘুস নিয়ে আসায় আটক

সাঘাটায় অস্বাস্থ্যকর সেমাই কারখানা গুঁড়িয়ে দিল ভোক্তা অধিকার

নবাবগঞ্জে ৩ দিনে ৪ লাশ উদ্ধার

চাচির প্রতি ক্ষোভ ও সম্পদের লোভে চাচাতো ভাইকে হত্যা

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে