হোম > সারা দেশ > রংপুর

কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলে ভূমিকম্প অনুভূত

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার সকাল ৭টা ৩২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। হঠাৎ কম্পনে ঘুমিয়ে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কুড়িগ্রাম আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪ এবং উৎপত্তিস্থল নেপালের সিকিম এলাকা। কুড়িগ্রাম ছাড়াও রংপুরের ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ কয়েকটি অঞ্চলে এ কম্পন অনুভূত হয়।

কুড়িগ্রাম শহরের ব্যবসায়ী লাল মিয়া বলেন, সকালে হাঁটাহাঁটি করার সময় মনে হলো মাটি কাঁপছে। পরে বুঝতে পারলাম ভূমিকম্প হচ্ছে। তবে মাত্রা খুব বেশি ছিল না।

কলেজ শিক্ষার্থী ওমর ফারুক বলেন, ‘আমি ঘুমিয়ে ছিলাম, হঠাৎ ভূমিকম্পের ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায়। কিছু না বুঝেই বাইরে চলে আসি।

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবোল চন্দ্র জানান, সকাল ৭ টা ৩২ মিনিটে অনুভূত হওয়া একটি ভূমিকম্পের বার্তা আমাদের কাছে এসেছে। মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। ভূমিকম্পের মাত্রা কম থাকার কারণে দেশের কোথাও ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

জানা যায়, বাংলাদেশের উত্তরাঞ্চল ছাড়াও, ভারত, নেপাল, ভুটান, চীনেও এ কম্পন অনুভূত হয়েছে।

পঞ্চগড়ে ভূমিকম্প অনুভূত

সড়ক দুর্ঘটনায় আহত ওবায়দুল হককে দেখতে হাসপাতালে মাওলানা আব্দুল হালিম

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল-নছিমন খাদে পড়ে নিহত ২

চার দিনে গ্রামীণ ব্যাংকের ১০ শাখা ও চার বাসে অগ্নিসংযোগ

গণভোট, জুলাই সনদ ও সংস্কার ছাড়া ঐক্য অর্থবহ হবে না: ড. শফিকুল ইসলাম

গঙ্গাচড়ায় ৭৬ শিক্ষার্থীর কুরআনের ছবক, কৃতী ১১০ জনকে সংবর্ধনা

ফ্যাসিবাদের ষড়যন্ত্র রুখতে বিএনপির পতাকাতলে আসুন: প্রতিমন্ত্রী

গাইবান্ধায় নির্মাণাধীন ভবন থেকে ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার

আ.লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধন করা হবে: মীর শাহে আলম

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, সঙ্গে ১৭ রড ও পেট্রল উদ্ধার