হোম > সারা দেশ > রংপুর

দেশকে অস্থির করতে পেছন থেকে ষড়যন্ত্র হচ্ছে: মির্জা ফখরুল

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। নানা ধরনের কথাবার্তা উঠছে, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, আন্দোলন হচ্ছে। কেন জানি মনে হচ্ছে, দেশকে অস্থির করে তুলতে পেছন থেকে কেউ কেউ ষড়যন্ত্র করছে। এসময়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, যেন দেশ আবার কোনো অন্ধকারের দিকে চলে না যায়।

রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ের মানবকল্যাণ পরিষদে আয়োজিত আলেম-ওলামাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবি গুরুত্বপূর্ণ, এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, সেটা যেন কেউ করতে না পারে সেটা আমাদের খেয়াল রাখতে হবে।

তিনি আরো বলেন, আমাদের সম্পর্কে অনেকে অনেক কথা বলে ভুল বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই-আমরা এই দেশে শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান, আমাদের ধর্ম বোধ, আমাদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য আমরাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। আমরা অঙ্গীকারবদ্ধ কোরআন-সন্নাহর বাইরে কোনো আইন করা হবে না।

এটি আমার শেষ নির্বাচন উল্লেখ করে মহাসচিব বলেন, আমাকে আপনারা সহযোগিতা করবেন। ৬ বছর কারাগারে থেকে মুক্ত হয়েছেন বেগম জিয়া। তিনি হাসপাতালে অসুস্থ, তার জন্য দোয়া করবেন।

এসময় তিনি আলেম-ওলামাদের কাছে ভোট চেয়েছেন। সেই সাথে অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান ।

ভারতের গজলডোবা ব্যারাজ উত্তরের মানুষের মরণফাঁদ

রংপুরে গরুর ব্যতিক্রমী ‘আবাসিক হোটেল’

রংপুরে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি হত্যা মামলায় কারাগারে

জলঢাকায় পুলিশি অভিযানে ৩২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

বিএইউএসটিতে দিনব্যাপী সাইবার নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত

নবাবগঞ্জে ঋণের দায়ে গৃহবধূর আত্মহত্যা

নীলফামারীতে সাড়ে পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

রংপুরে জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ার লক্ষ্যে মতবিনিময়

পুলিশ সদস্য অপহরণ, গ্রেপ্তার ৫