হোম > সারা দেশ > রংপুর

নন্দিনী হত্যার বিচার দ্রুত শেষ করা হবে: ত্রাণমন্ত্রী

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা নন্দিনী রানীর পিতা-মাতাসহ পরিবারের কাছে সমবেদনা জানাতে এসেছি। হত্যার বিচার দ্রুত শেষ করা হবে। যতটুকু জেনেছি অভিযুক্ত হত্যার দায় স্বীকার করেছে। পুলিশ দ্রুতই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করবে। এরপর বিচার শুরু হবে। কোনো বিলম্ব হবে না।

বৃহস্পতিবার সকালে লালমনিরহাটে নন্দিনীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, লালমনিরহাট- ২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দিন বাবুল, জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

এদিকে গ্রেপ্তার দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার বিকেলে গ্রেপ্তার রঞ্জিত কুমার (৪২) ও তার ছেলে বিধান চন্দ্রকে (২০) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলাউদ্দিনের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, এক মাস আগে ওই শিশুর বড় ভাইয়ের (১৩) সঙ্গে নলকূপের নালার পানি প্রবাহ নিয়ে বিধান চন্দ্রের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। ওই বিরোধের জের ধরে শিশুটিকে হত্যা করেন বিধান। পরে লাশ বস্তায় ভরে মাটিচাপা দেয়।

পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, অভিযুক্ত বিধান চন্দ্র হত্যার দায় স্বীকার করেছে। পারিবারিক দ্বন্দ্ব ও ক্ষোভ থেকে এ ঘটনা ঘটেছে বলে সে জানিয়েছে। তবে ময়নাতদন্ত ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান বলেন, ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে। সরকারি কাজে বাধা ও সরকারি সম্পদ নষ্টের ঘটনায় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেডএম

সেই অদম্য রিফাতের পাশে দাঁড়ালেন ইউএনও

নীলফামারীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

রৌমারী সীমান্তে শিশুসহ চারজনকে পরিবারের কাছে হস্তান্তর

কুড়িগ্রামে বালুভর্তি ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

লালমনিরহাটে শিশু হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে

কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেনেট বাবুর বিরুদ্ধে তদন্ত শুরু

পঞ্চগড়ে সড়ক বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা

নিজেকে মুক্তিযুদ্ধে শহীদের সন্তান বলা সেই জামায়াত এমপির বাবা এখনো জীবিত

পুকুরে নেমে তর্কের জেরে বন্ধুকে চুবিয়ে হত্যা

লালমনিরহাটে দুই মাসে পাঁচ হত্যাকাণ্ড