হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল কাইয়ুম (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে বিদেশি সিগারেট, পাঁচ বস্তা জিরা ও বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে তথ্য ছিল—একটি চক্র গোপনে কুরিয়ার সার্ভিস ব্যবহার করে ভারতীয় পণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। সেই সূত্র ধরে মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে মৌলভীবাজার সড়কের এস এ পরিবহন সেন্টারে অভিযান চালানো হয়। এসময় কুরিয়ার প্যাকেটের ভেতর লুকানো এসব পণ্য উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, জব্দ করা কার্টন ও চালানের নথি যাচাই করে প্রেরক ও প্রাপকের তথ্য সংগ্রহ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া কাইয়ুম মিয়ার জিজ্ঞাসাবাদে চোরাকারবারি চক্রের আরও কয়েকজন সদস্যের নাম পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ জানায়, উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা। এসব পণ্য আদালতের নির্দেশে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব