হোম > সারা দেশ > সিলেট

খাল খননের সময় মিলল মর্টার শেল, এলাকাজুড়ে আতঙ্ক

প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় খাল খননের সময় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং স্থানীয়দের ঘটনাস্থল থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে পুলিশ।

সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার সীমান্তবর্তী এলাকা সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গানগর গ্রামের কৃষক সহিদ মিয়া খাল খননের কাজ করার সময় মাটির নিচে থাকা একটি ভারী ধাতব বস্তু দেখতে পান। বস্তুটি দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ধারণা করেন, এটি বোমা, লঞ্চার বা মাইন জাতীয় কিছু হতে পারে।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক বস্তুটি উদ্ধার করে। পরে স্থানটি চিহ্নিত করে ঘিরে রাখা হয়।

ঘটনার পর মৌলভীবাজার সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু এবং শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বিষয়টি সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে জানানো হয়েছে। তাদের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ দল না আসা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে।

মৌলভীবাজার সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল- কমলগঞ্জ সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু বলেন, সকালে ড্রেন খননের সময় স্থানীয় এক ব্যক্তি মাটির নিচে ভারী ধাতব বস্তু দেখতে পান। পরে গ্রামের এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সেটি পরীক্ষা করে মর্টার শেলের অংশ বলে ধারণা করেন এবং পুলিশকে খবর দেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে রাখা হয়েছে। সিলেট থেকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে পরীক্ষা-নিরীক্ষা করে বোমটি নিষ্ক্রিয় করা হয়।

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

পর্যটনশিল্পের অনন্য আয়োজন হারমোনি ফেস্টিভ্যাল : পর্যটনমন্ত্রী

‎বাহুবলে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ মেশিন ধ্বংস

কুলাউড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ