হোম > সারা দেশ > সিলেট

ইতালিতে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের যুবক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

ইতালির মাতারা এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের খুরশেদ আলীর ছেলে কাজল মিয়া (৪৫)।

ঘটনাটি ঘটেছে গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায়।

পারিবারিক সূত্র জানায়, সাড়ে তিন বছর আগে জীবিকার সন্ধানে দুবাই যান কাজল মিয়া। সেখান থেকে ইতালি গিয়ে কৃষি ফার্মে কাজ শুরু করেন।

কাজের সময় কাঁচামাল পরিবহনের ট্রাক্টর উল্টে রাস্তার নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের পরিবারে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছেন। শোকের ছায়ায় ভেঙে পড়েছে পরিবারটি।

শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও নিহতের চাচাতো ভাই সাইদুর রহমান জানান, লাশ দেশে আনার জন্য বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চাওয়া হয়েছে।

২ মে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ও বাশিয়া নদীর পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাফলংয়ে অস্ত্র উদ্ধার, ৩ যুবক আটক

ইলিয়াস আলী দেশের নির্বাচন ও গণতন্ত্রের জন্য লড়েছেন: এ্যানি

যৌতুক ছাড়া একসঙ্গে ৬৩ এতিম কন্যার গণবিবাহ

সিলেটে হাম-রুবেলায় ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু

আবেদনের দুই বছর পর উদ্ধার ৪ কোটি টাকার খাসজমি

সুনামগঞ্জের নতুন ডিসি মিনহাজুর

ওসমানীনগরে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ দুই লাখ মানুষ

প্রতিটি উপজেলায় আধুনিক ‘মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র’ নির্মাণ করবে সরকার

ছোটো ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, বাঁচাতে এসে বড় ছেলে হাসপাতালে