হোম > সারা দেশ > সিলেট

জমি দখল করতে এসে অস্ত্র-গাড়ি ফেলে পালাল সন্ত্রাসীরা

সিলেট ব্যুরো

সিলেটের গোলাপগঞ্জে এক প্রবাসীর মালিকানাধীন জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয়দের বাধার মুখে অভিযুক্তরা একটি গাড়ি ও দেশীয় অস্ত্র ফেলে পালিয়ে যায় বলে দাবি করেছেন এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি ও অস্ত্র জব্দ করেছে।

বুধবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌঘরি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় একটি নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫১-৮৫৯৬) এবং কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় লন্ডনপ্রবাসী জাভেদ আহমেদ থানায় দায়ের করা লিখিত অভিযোগে বলেন, তাঁর অনুপস্থিতির সুযোগে এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বহিরাগত লোকজন নিয়ে তাঁর পরিবারের জমি দখলের চেষ্টা করেন। তিনি অভিযোগ করেন, জমিটি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল। এ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং আদালতের জারি করা ১৪৪ ধারার আদেশ বলবৎ আছে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বহিরাগতদের নিয়ে জমি দখলের চেষ্টা চালানো হয়। খবর ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। এ সময় পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্তরা ব্যবহৃত গাড়ি ও দেশীয় অস্ত্র ফেলে পালিয়ে যান বলে তারা জানান।

গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি গাড়ি ও দেশীয় অস্ত্র জব্দ করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ছাতক উপজেলা প্রেসক্লাবের নেতৃত্বে আখতার-মোশাররফ

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার রায় ১৪ জুলাই

সাতজনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

রাস্তায় ঘর বানালেন শ্রমিক লীগ নেতা, স্কুলে যেতে পারছে না শিক্ষার্থীরা

সুনামগঞ্জে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে নদ-নদীর পানি

হবিগঞ্জে বিপৎসীমার ওপরে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মাধবপুরে অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন

২৪ ঘণ্টায় মৌলভীবাজারে ১০০ মিমি বৃষ্টিপাত, বাড়ছে নদ-নদীর পানি

সিলেট ওসমানী মেডিকেলে কর্মবিরতি ও একাডেমিক শাটডাউন

বাহুবলে দুই বাসের সংঘর্ষে নিহত চালক, আহত ২০ যাত্রী