হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে নেমে এসেছে শীতের আগমনী বার্তা

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

চায়ের রাজধানী শ্রীমঙ্গলে নেমে এসেছে শীতের আগমনী বার্তা। শনিবার ভোর থেকেই শহর ও আশপাশের এলাকা ঘন কুয়াশার চাদরে মোড়ানো ছিল। কুয়াশায় ঢাকা সকাল জানিয়ে দিচ্ছে—শীত এসে গেছে দরজায়।

ভোরের আলো ফুটলেও মহাসড়কে যানবাহন চলেছে হেডলাইট জ্বালিয়ে। মাঠে শিশিরভেজা ঘাসে খেলায় মত্ত শিশুদের দেখা গেছে, আর মাকড়সার জালে ঝুলে থাকা শিশিরবিন্দুতে ঝলমল করছে সূর্যের ম্লান আলো।

শীতের আগমনী হাওয়ায় খেজুর গাছ কাটায় ব্যস্ত গাছিরা, শুরু হয়েছে খেজুর রস আর ভাপা পিঠার বিক্রিও। পাখির কিচিরমিচিরে মুখর শ্রীমঙ্গলের সকাল জানিয়ে দিচ্ছে—এসেছে স্নিগ্ধতার মৌসুম।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব