হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষ্যে শুক্রবার বিকেলে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির মৌলভীবাজার-৪ আসনের ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি নুরুল আলম সিদ্দিকী।

বিশেষ অতিথির রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরূদ আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক তাজ উদ্দিন, শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের চেতনা থেকে শিক্ষা নিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

এর আগে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব