হোম > সারা দেশ > সিলেট

সুরমা চা বাগান সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সুরমা চা বাগান সড়কে ডাকাতির উদ্দেশ্যে গাছ কাটার সময় পুলিশ ও বিজিবির ধাওয়া খেয়ে পালিয়েছে ডাকাতরা।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সুরমা চা বাগান গেট এলাকায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাতদের ধরতে বাগানের ভেতরে যৌথ অভিযান চলছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যা বলেন, ডাকাতির উদ্দেশ্যে রাস্তা আটকানোর জন্য ডাকাত দল গাছ কাটছিল। ঘটনা টের পেয়ে থানার টহল দল এগিয়ে গেলে তারা দৌড়ে চা বাগানের ভেতরে পালিয়ে যায়। কিছুক্ষণ পর তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান।

তিনি আরও বলেন, কতজন ডাকাত ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের ধরতে চা বাগান এলাকায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযান চলছে।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব