হোম > সারা দেশ > সিলেট

ছাতকে বাস–পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৮

উপজেলা প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ)

ছবি: আমার দেশ

সুনামগঞ্জ–সিলেট আঞ্চলিক মহাসড়কে এনা পরিবহনের একটি বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি পিকআপ ভ্যানের চালক।

শনিবার সকাল সাড়ে ৬টার সময় ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার বুরাইগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর এনা পরিবহনের বাসটি সড়কের পাশের একটি ছোট খালে পড়ে যায় এবং পিকআপ ভ্যানটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত হন।

দুর্ঘটনায় আহতদের মধ্যে সাত থেকে আটজন বিভিন্নভাবে আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে এনা পরিবহনের চালকও রয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।

জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, সকালে ছাতকের গোবিন্দগঞ্জ এলাকার বুরাইগাঁও গ্রামে পিকআপ ভ্যান ও এনা পরিবহনের একটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক নিহত হন।

নিহত চালকের নাম রাকিব। তিনি যশোর জেলার বাসিন্দা বলে জানা গেছে।

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

পর্যটনশিল্পের অনন্য আয়োজন হারমোনি ফেস্টিভ্যাল : পর্যটনমন্ত্রী

‎বাহুবলে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ মেশিন ধ্বংস

কুলাউড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ