হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজার সীমান্তে ১৮ জনকে পুশইন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজার জেলার বড়লেখা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো ১৮ জনকে আটক করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে শাহবাজপুর চা বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, অদ্য সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে বড়লেখা থানাধীন সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে শাহবাজপুর চা বাগান এলাকায় বিএসএফ ১ জন বাংলাদেশি পুরুষ ও ১৭ জন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে (পুরুষ ৪, নারী ৫ ও শিশু ৮) বাংলাদেশে পুশইন করে। তাৎক্ষণিক বিজিবি টহলদল ঘটনাস্থল থেকে তাদের আটক করে।

আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য তাদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়েছে বিজিবি।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

ব্রাজিলের খেলা দেখতে না পেরে বিদুৎ অফিসে হামলা

সুনামগঞ্জে কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মানবসেবায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জমিয়ত নেতা হাফিজ নাঈমের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

৪ কোটি টাকার প্রকল্পে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ

সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা