হোম > সারা দেশ > সিলেট

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী আনিসুল হক

সুনামগঞ্জ–১ আসন

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জ– ১ (তাহিরপুর–জামালগঞ্জ–মধ্যনগর–ধর্মপাশা) আসনে বিএনপি প্রার্থী আনিসুল হক মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সোমবার দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিকের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন, ভাস্কর রায়, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হাওয়া এবং জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলীসহ দলীয় নেতৃবৃন্দ।

মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, সোমবার দুপুরে সুনামগঞ্জ– ১ আসনের এমপি পদপ্রার্থী আনিসুল হক আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম করেছেন।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব