হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বহুসাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক ‘হারমোনি ফেস্টিভ্যাল’-কে ঘিরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় র‍্যালির আয়োজন করা হয়।

র‌্যালিতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকনসহ স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। শোভাযাত্রায় ছিল ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, ব্যানার, ফেস্টিভ্যাল সংক্রান্ত প্রচারণা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা।

এবার শ্রীমঙ্গলে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুজাতিক-সংস্কৃতির সম্মিলন ‘Harmony Festival 2025’। আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ফুলছড়া চা-বাগান মাঠে তিন দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে।

উৎসবকে কেন্দ্র করে শ্রীমঙ্গলজুড়ে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন জাতিসত্তার নাচ, গান, পোশাক, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারার সমন্বয়ে এই আয়োজন পরিণত হবে এক মহাসাংস্কৃতিক মিলনমেলায়—এমনটাই আশা আয়োজকদের।

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪