হোম > সারা দেশ > সিলেট

এনআরবি বিনিয়োগ জোন হতে পারে সিলেট: সচিব নাসের খান

সিলেট ব্যুরো

ছবি: আমার দেশ।

সিলেটকে একটি এনআরবি স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান বলেছেন, নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এ কারণে এখানকার জমি, কাগজপত্র, নিরাপত্তাসহ সকল ভোগান্তি দূর করতে হবে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরের রিকাবীবাজারের কবি নজরুল অডিটরিয়ামে প্রবাসী সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আব্দুল নাসের খান বলেন, প্রবাসীদের কারণেই অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী বাংলাদেশ। এ দেশের প্রতিটি ক্ষেত্রে প্রবাসীদের অবদান রয়েছে। প্রবাসীদের করমুক্ত বিনিয়োগসহ নানা সুবিধা প্রদান করবে সরকার।

অনুষ্ঠানে ১০৩ প্রবাসী বাংলাদেশির হাতে সম্মাননা তুলে দেন সচিব আব্দুল নাসের খান। এসময় সফল পেশাজীবী, সফল ব্যবসায়ী, সফল কমিউনিটি নেতা, সফল নারী উদ্যোক্তা, খেলাধুলায় সাফল্য অর্জনকারী ও বাংলাদেশি পণ্য সংশ্লিষ্ট দেশে আমদানিকারক এই ছয় ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করে সিলেট জেলা প্রশাসন।

সম্মাননা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, পুলিশ সুপার কাজী আখতারুল আলম ও অতিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে র‌্যালী বের করে জেলা প্রশাসন। র‌্যালীতে প্রবাসী, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এর আগে, গত ২০ দিনে ৫৮২ আবেদন জমা পড়েছিলো। এরমধ্যে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসন বিভিন্ন দিক পর্যালোচনা করে ১০৩ জনকে সম্মাননা প্রদান করেছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্মাননার জন্য বিশ্বের ১১টি দেশে অবস্থানরত সিলেটের ছয় শতাধিক প্রবাসী আবেদন করেছিলেন।

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম