হোম > সারা দেশ > সিলেট

বর্তমান পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিস্টের আবির্ভাব হবে: চরমোনাই পীর

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, বর্তমান পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে ফ্যাসিস্ট শক্তির আবির্ভাব ঘটবে এবং কালো টাকার দৌরাত্ম আরও বাড়বে। মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ পৌরসভা মাঠে আয়োজিত এক গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন প্রসঙ্গে রেজাউল করীম বলেন, পিআরের ব্যাপারে আমরা বলেছি। দাবি আমরা শেষ পর্যন্ত করতেই থাকবো। তারপরে যদি সরকার না মানে, গণভোটের কথা আমরা বলেছি। আর গণভোটের মাধ্যমে আমরা চাচ্ছি সরকার আমাদের কথা আমলে নেবে। তারপর আমরা সিদ্ধান্ত নেবো। দেশের অবস্থার ওপর নির্ভর করে ব্যবস্থা নেবো।

গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মহিব উদ্দিন আহমেদ সোহেল। সাধারণ সম্পাদক সামছুল হুদার পরিচালনায় বক্তব্য রাখেন মুফতি তাজুল ইসলাম, মাহমুদুল হাসান, মঈন উদ্দিন খান তানভির, আব্দুল মোছাব্বির রুনু, সোলায়মান গাজী প্রমুখ।

পরে সমাবেশে চরমোনাই পীর জেলার চারটি আসনে দলীয় প্রার্থীর ঘোষণা করেন। তারা হলেন হবিগঞ্জ- ১ আসনে মুফতি তাজুল ইসলাম, হবিগঞ্জ- ২ আসনে মাওলানা শেখ হাদিসুর রহমান রুহানী, হবিগঞ্জ- ৩ আসনে মুহিব উদ্দিন আহমেদ সোহেল এবং হবিগঞ্জ- ৪ আসনে কামাল উদ্দিন আহমদ।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব