হোম > সারা দেশ > সিলেট

আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা আজ শুরু

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ মরহুম আব্দুন নূরের স্মৃতি স্মরণে প্রবর্তিত ২য় ‘আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি’ ২০২৫ পরীক্ষা আজ শনিবার শুরু হয়েছে।

উপজেলার জয়কলস-উজানীগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু হওয়ার পর চলবে দুপুর ১টা পর্যন্ত। এতে অংশ নিতে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির তিন শতাধিক ছাত্র-ছাত্রী রেজিস্ট্রেশন করেছে।

যথা সময়ে শিক্ষার্থীদের নিয়ে উপস্থিত হয়ে পরীক্ষাকেন্দ্র থেকে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য বৃত্তি পরীক্ষা প্রকল্পের নির্বাহী পরিচালক সাংবাদিক খালেদ আহমদ ও পরীক্ষা নিয়ন্ত্রক আশীষ কুমার চক্রবর্তী অভিভাবদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

চিকিৎসা সেবায় মেডিসিন ছাড়াই স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব: প্রবাসীকল্যাণমন্ত্রী

জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ

সিলেট সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য আটক

স্বাস্থ্য খাতে ৬ শতাংশ বরাদ্দের সুফল নিশ্চিত করতে হবে

বাহুবলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আজমিরীগঞ্জে দর্শনার্থীর মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

হবিগঞ্জের সাটিয়াজুরী আধুনিক রেলস্টেশন অলস পড়ে আছে

২৩ বছরের সেবার স্বীকৃতি, রাজকীয় বিদায় পেলেন মুয়াজ্জিন গোলাম কবির

পাথরবোঝাই ট্রাক জব্দ করায় উত্তেজনা, মহাসড়ক অবরোধ

সিলেটকে দেশের প্রধান শাকসবজি রপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে