হোম > সারা দেশ > সিলেট

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফর শনিবার

খালেদ আহমদ, সিলেট ব্যুরো

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার সিলেট সফরে আসছেন। নগরীতে পৌঁছেই তিনি হজরত শাহজালাল (রহ.)এর মাজার জিয়ারতের মাধ্যমে কর্মসূচি শুরু করবেন।

সিলেট থেকে দেশব্যাপী "নতুন কুঁড়ি স্পোর্টস" উদ্ভোধন, সিটি করপোরেশনের মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, জিয়াউর রহমানের বাসিয়া নদী পুন:খনন,ওভারসিজ সেন্টার সিলেটের ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ অন্তত ৬টি কর্মসূচিতে যোগদান করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হওয়ার পর সিলেটে প্রথম সফর ঘিরে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। সফর সফল করতে দল ও প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতিমূলক সভা সম্পন্ন হয়েছে। মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে নগরীতে পৃথক স্বাগত মিছিল করেছে।

প্রধানমন্ত্রীর আগমন সিলেটের জন্য অত্যন্ত আবেগের উল্লেখ করে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নির্বাচনের সময় যেসকল পরিকল্পনার কথা বলা হয়েছে এবং তার আলোকে সিলেটে উন্নয়নের কি কি পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে, তার ধারণা পাওয়া যাবে প্রধানমন্ত্রীর সফরে।

শুক্রবার দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামে "নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬" এর ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব প্রস্তুতি শেষ বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।

তিনি বলেন, এখন প্রধানমন্ত্রীর অপেক্ষায় আছেন সিলেটবাসী।

সফরসূচি অনুযায়ী শনিবার সকাল ১০টার দিকে আকাশপথে ঢাকা থেকে সিলেটে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১১টার দিকে সিলেট সার্কিট হাউস–সংলগ্ন সুরমা নদীর পাড়ের চাঁদনিঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে অংশ নেবেন।

পরে প্রধানমন্ত্রী নগরীর জিন্দাবাজারে বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে দুপুর ১২টায় বাসিয়া খাল খনন কর্মসূচি উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধন করবেন। তিনি ভার্চুয়ালি সারাদেশের জেলা স্টেডিয়ামগুলোতে উপস্থিত হাজারো প্রতিযোগির সঙ্গে যুক্ত হয়ে এই নতুন যাত্রার শুভসূচনা করবেন।

প্রধামন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরের বিভিন্ন স্থাপনা ও সড়ক, ডিভাইডার রঙের তুলিতে সাজানো হয়েছে। সবমিলিয়ে একধরনের উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। শহরের বিভিন্ন সড়ক সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সৌন্দর্যবর্ধন করা হয়েছে। সড়ক আইল্যান্ডে নতুন করে গাছ লাগানো হয়েছে, গুরুত্বপূর্ণ স্থানে ফেস্টুন টানানো হয়েছে এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

এমই

টানা বৃষ্টিতে হাওরজুড়ে ডুবছে পাকা ধান, দিশেহারা কৃষকরা

হাওরাঞ্চলে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে পাকা ধান

শাল্লায় পাঁচদিন বিদ্যুৎ নেই

বাঁধে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয় না: শিশির মনির

হাওরে সম্মিলিত চেষ্টায় বাঁধের ভাঙন নিয়ন্ত্রণে

চা বাগানে নারী শ্রমিকদের নেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা

হাওরে নেই কোলাহল, নেই প্রাণচাঞ্চল্য

মৌলভীবাজারে বোরো ধান সংগ্রহে জেলা খাদ্য বিভাগের আলোচনা সভা

স্বামীর বিদেশ যাওয়া ঠেকাতে এসপিকে ঘুষ দিতে গিয়ে আটক স্ত্রী

তলিয়ে গেছে ১৬০০ হেক্টর জমির পাকা ধান